ক্ষমতাসীনদের আত্মাসাতের কারণেই ত্রাণ নিয়ে হাহাকার চলছে : রিজভী

বাংলাপ্রেস ডেস্ক: ক্ষমতাসীনদের আত্মাসাতের কারণেই সারাদেশে ত্রাণ নিয়ে হাহাকার চলছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে 'ফিউচার অব বাংলাদেশ' নামক সংগঠনের উদ্যোগে ঘরে ঘরে ত্রাণ সামগ্রি পৌঁছিয়ে দেয়ার এক কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, আজকে সরকারি যে ত্রাণ, এই ত্রাণ আত্মাসাত হয়ে যাচ্ছে। কাদের দ্বারা? এই সরকারি দলের লোকদের দ্বারা। হাহাকার করছে খুলনার রেল স্টেশনের শ্রমিকরা একটু ত্রাণের জন্য।কুয়েক মৈত্রী হাসপাতালের নার্সরা খাবার পাচ্ছে না। অথচ ক্ষমতাসীন দলের লোকজনদের বাড়িতে চাল বোঝাই হয়ে যাচ্ছে। কার চাল? জনগনের চাল। তাদের টাকায় কেনা চাল।
সরকারের ব্যর্থতা তুলে ধরে রিজভী বলেন, যখন সকল মহল থেকে বলা হচ্ছে যে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই মহামারী মোকাবিলা করতে হবে। তখন আমরা দেখতে পারছি যে, সরকার একগুয়েমী করছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি