৬ মে ২০২৬

ক্ষমতা কমলো পরিকল্পনামন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ক্ষমতা কমলো পরিকল্পনামন্ত্রীর
বাংলাপ্রেস ডেস্ক: প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে পরিকল্পনামন্ত্রীর আর্থিক ক্ষমতা কমানো হয়েছে। এখন থেকে মন্ত্রী কারিগরি বা উন্নয়ন প্রকল্পে ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না। আজ মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এ সংক্রান্ত নতুন পরিপত্রের অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। এ সময় তিনি পরিকল্পনা কমিশনের নতুন পরিপত্রের অনুমোদনও দেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ‘কারিগরি প্রকল্পে হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদন করে দিতে পারতেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। কিন্তু এখন তিনি কারিগরি বা উন্নয়ন প্রকল্পে ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না।’ তিনি বলেন, ‘আগে কারিগরি প্রকল্পে অনুমোদনের ক্ষেত্রে কোনও বাধা ছিল না। কিন্তু এখন ৫০ কোটি টাকার বেশি প্রকল্প হলে একনেক সভায় অনুমোদন নিতে হবে।’ সচিবের বক্তব্যের পরপরই হাসির ছলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার ডানা কাটা হলো।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি