কৃষক কার্ড উদ্বোধন করতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: বাংলা নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টার কিছু পর তিনি টাঙ্গাইলে সমাবেশস্থলে পৌঁছান।
এর আগে সকালে সড়ক পথে টাঙ্গাইলের উদ্দেশে রওয়ানা করেন প্রধানমন্ত্রী। পথে পথে গাড়ির মধ্য থেকে বাইরের সমর্থকদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
টাঙ্গাইলের এই আয়োজন থেকেই সারা দেশের ২০ হাজার বেশি কৃষকের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন এবং কৃষক সমা বেশে বক্তব্য দেবেন তারেক রহমান।
এরপর দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন তিনি। এর আগে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহরের প্রধান সড়ক, দুটি হ্যালিপ্যাড, স্টেডিয়াম ও মাজার প্রাঙ্গণকে প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
তার সফরকে ঘিরে টাঙ্গাইলসহ আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক সাজ সাজ রব ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। এটি প্রধানমন্ত্রী হিসেবে দেশে তার দ্বিতীয় জেলা সফর ও টাঙ্গাইলে প্রথম আগমন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি