১১ মে ২০২৬

কৃষক বাঁচলে, দেশ বাঁচবে- আনিসুল হক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কৃষক বাঁচলে, দেশ বাঁচবে- আনিসুল হক
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর বাজারে এ সমাবেশ অনুষ্টিত হয়। উপজেলা সদর ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে, জামালগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক শাহ মোঃ এবাদুল হোসেন এর সভাপতিত্বে ও কৃষকদলের সদস্য সচিব আবু তালাম মোঃ বক্কর এর সঞ্চালনায়, সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি সফিকুর রহমান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জুলফিকার চৌধুরী রানা, গোলাম রব্বানী আফিন্দী, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরে আলম ফরাজী, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক আবু লেইচ, মেহেদী হাসান রোকন, উপজেলা কৃষক দলের আহবায়ক মোবারক হোসেনের, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, সদস্য সচিব আসাদ নুর সাদি, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাহের আহমেদ, সাবেক ছাত্রদলের সহ সভাপতি জুয়েল আহমেদ, কলেজে শাখার আহবায়ক আবু সুফিয়ান, সাবেক ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ। এতে কৃষাণ কৃষানী সহ কৃষকদের নেত্বীবৃন্ধ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আনিসুল হক বলেন, কৃষক সমাবেশ কৃষকের অধিকার নিয়ে আলোচনা করেছি। কৃষক বাঁচলে, দেশ বাঁচবে, কৃষকদের অধিকার বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি