৫ মে ২০২৬

করোনায় মৃত্যু সংখ্যা ৫ হাজার ছাড়াল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় মৃত্যু সংখ্যা ৫ হাজার ছাড়াল

বাংলাপ্রেস ডেস্ক: মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত এই ভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারস জানাচ্ছে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১৩২টি দেশের ১ লাখ ৩৮ হাজার ১৫৬ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫ হাজার ৮০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৭১৪ জন।

ওয়েবসাইটটি জানাচ্ছে, বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৬২ হাজার ৩৬০ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৫ হাজার ৭৫৯ জনের অবস্থা সঙ্কাটাপন্ন আর ৫৬ হাজার ৬০১ জনের অবস্থা স্থিতিশীল।

ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি চীনে। দেশটিতে ৮০ হাজার ৮১৫ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৩ হাজার ১৭৭ জন। মৃত্যুর দিক দিয়ে চীনের পরেই আছে ইতালি দেশটিতে ১ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইরানে ১১ হাজার ৩৬৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫১৪ জন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি