৬ মে ২০২৬

করোনায় মৃত্যু ১ লাখ ৮৪ হাজার, আক্রান্ত ২৬ লাখ ৩৭ হাজার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় মৃত্যু ১ লাখ ৮৪ হাজার, আক্রান্ত ২৬ লাখ ৩৭ হাজার

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বে করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২২৬ জনের। এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৬ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। এদের মধ্যে বর্তমানে ১৭ লাখ ৩৫ হাজার ৬৮৫ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৬৭৯ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৭ লাখ ১৭ হাজার ৮১২ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৮৪ হাজার ২২৬ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৩ হাজার ৭৭২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি