৫ মে ২০২৬

করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪৭ জনে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪৭ জনে

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণে চীনে আরও ১১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাবিশ্বে সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪৭ জনে।

আজ শুক্রবার সিএনএনের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। এখন পর্যন্ত চীনে মারা গেছেন ২২৩৬ জন, আর চীনের বাইরে মৃত্যু হয়েছে ১১ জনের।

সর্বশেষ খবর অনুযায়ী, চীনে ৭৫ হাজার ৪৬৫ জনের শরীরের এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৬৯১ জনে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর আস্তে আস্তে তা বিশ্বের ৩০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে।

হুবেইয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশটিতে এখন পর্যন্ত ৬২ হাজার ৪২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই হাজার ১৪৪ জনের।

চীন এছাড়াও কানাডা, হংকং, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি