৬ মে ২০২৬

করোনায় মারা গেলেন হোয়াইট হাউসের সাবেক কর্মি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় মারা গেলেন হোয়াইট হাউসের সাবেক কর্মি
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মারা গেলেন হোয়াইট হাউসে দীর্ঘ পাঁচ দশক দায়িত্ব পালন করা ৯১ বছর বয়সী সাবেক পরিচারক উইলসন রুজভেল্ট জেরমান। আরও বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা কোয়ারেন্টিনে থেকে করোনার চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। ১৯৫৭-২০১২ পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে যুক্তরাষ্ট্রের ১১ জন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল জেরমানের। প্রথমে হোয়াইট হাউসের পরিচ্ছন্নতা কর্মি হিসেবে কাজ নিয়েছিলেন তিনি। পরে কাজ করেছেন দারোয়ান হিসেবেও। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের ফার্স্ট লেডি জেকি কেনেডি জেরমানকে পরিচারক পদে পদোন্নতি দেন। এর কয়েকদশক পর সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও তাকে সম্মানিত করেন। মিশেলের আত্মজীবনী বই ‘বিকামিং’-এ জেরমানের একটি ছবিও রয়েছে। জেরমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিশেল। জানিয়েছেন, তার মত একজন মানুষের সঙ্গে পরিচিত হতে পেরে তাদের পরিবার গর্বিত। ‘আমাদেরসহ হোয়াইট হাউসে ফার্স্ট ফ্যামিলিগুলোকে দশকের পর দশক অসাধারণ সেবা ও যত্ন দিয়ে সহযোগিতা করেছেন তিনি।’ বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি