৫ মে ২০২৬

করোনায় জাপানিজ কমেডিয়ান কাইশ্যার মৃত্যু (ভিডিও)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় জাপানিজ কমেডিয়ান কাইশ্যার মৃত্যু (ভিডিও)

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাপানিজ কমেডিয়ান কেন শিমুরার (কাইশ্যা) মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭০ বছর। বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় কাইশ্যা।

টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়। সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন।

রয়টার্সের বরাত দিয়ে দ্য স্টার জানায়, সম্প্রতি মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হন ওই কমেডিয়ান। পরে তাকে টোকিওর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ মার্চ) তার মৃত্যু হয়।

[embed]http://www.youtube.com/watch?v=uiFeW7CjirE[/embed]

জাপানিজ এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। অভিনয় দক্ষতা দিয়ে তিনি পৃথিবীর বহু মানুষকে বিনোদন দিয়ে আসছিলেন।

বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে তার ডাবিং ভিডিওগুলো সব বয়সীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার মৃত্যুতে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি