৫ মে ২০২৬

করোনায় ইতালিতে একদিনেই মৃত্যু ১৩৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় ইতালিতে একদিনেই মৃত্যু ১৩৩

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ১৩৩ ব্যক্তি মারা গেছেন। দেশটিতে গতকাল পর্যন্ত করোনা ভাইরাসের কারণে মৃতের সংখ্যা ছিল ২৩৩, সেই সংখ্যাটি বেড়ে এখন ৩৬৬। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও চায়না সাউথ মর্নিং পোস্ট।

করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যার দিক থেকে চীনের পরেই রয়েছে ইতালি। দেশটিতে আজ সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৭৫ জন মানুষ।

ভাইরাস প্রতিরোধে দেশটির শিক্ষা প্রতিষ্ঠান, মিউজিয়াম, জিমনেশিয়াম, নাইটক্লাবসহ বিভিন্ন ভেন্যু বন্ধের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে।

এর আগে, লোম্বার্ডিসহ ১৪টি প্রদেশের অন্তত এক কোটি ৬০ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ। ঘোষণায় তিনি বলেন, আগামী ৩ এপ্রিল পর্যন্ত কেউ এই প্রদেশগুলো থেকে বেরুতে পারবে না। বাইরে থেকেও কেউ সেখানে প্রবেশ করতে পারবে না।

চীনসহ বিশ্বের ১১৪টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮২৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৮৩৯ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি