৫ মে ২০২৬

করোনায় ইতালিতে ১ জনের মৃত্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় ইতালিতে ১ জনের মৃত্য

বাংলাপ্রেস ডেস্ক: ইতালির পদুয়া শহরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর পরপরই দেশটির ১০টি শহর বন্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে জনসমাগমস্থলে যাওয়া। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ১৭-তে পৌঁছেছে।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ইতালির উত্তরাঞ্চলের লম্বার্ডিয়া এলাকায় ১৫ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এ ঘটনার পরপরই ৫০ হাজার মানুষের ১০টি শহর বন্ধ করে দেওয়া হয়েছে। এসব শহরের জনগণকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। স্কুল, বার, চার্চ, সামাজিক অনুষ্ঠানসহ জনসমাগমস্থলে যেতে নিষেধ করা হয়েছে।

ইতালিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজন চিকিৎসকও রয়েছেন। স্থানীয়ভাবে সংক্রমণ ঘটা করোনা ভাইরাসের প্রথম ঘটনা এটি। যে পাঁচজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন, তারা কেউ চীন সফর করেননি বলেই জানা গেছে।

এদিন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্প্রেঞ্জা বলেন, পদুয়া শহরে ৭৮ বছর বয়সী এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মারা গেছেন। ওই এলাকার আরেক ব্যক্তির ক্ষেত্রেও সংক্রমণের ইতিবাচক খবর মিলেছে।

এদিকে, পদুয়া শহর থেকে ওই ভাইরাস ছড়ানো ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ইতালির ২০০ ব্যক্তিকে নিজস্ব কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণের আশঙ্কায় পৃথক রাখা) রাখা হয়েছে। ইতালির যে শহরগুলোতে জনগণের চলাফেরা সীমিত করা হয়েছে, সেগুলোর প্রথমেই রয়েছে ১৫ হাজার জনসংখ্যার কদোগনো। এখানকার বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি