৪ মে ২০২৬

করোনায় আক্রান্ত তামিম ইকবালের মা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত তামিম ইকবালের মা

বাংলাপ্রেস ডেস্ক : মহামারি আকার ধারণ করা করোনায় আক্রান্ত হয়েছেন ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের মা নুসরাত ইকবাল।

এরআগে এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি, সাবেক ওপেনার নাফিস ইকবাল ও স্পিনার নাজমুল ইসলাম অপু।

শনিবার জানা যায়, তামিমের বড়ভাই নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন।

এমন খবরের পরই রোববার জানা গেল, শুধু নাফিস ইকবালই নন, করোনার সংক্রমণ ছড়িয়েছে পুরো পরিবারটিতে। তামিমের মাসহ চট্টগ্রামে নাফিসের দুই সন্তানও করোনায় আক্রান্ত হয়েছে।

সবার কাছে দোয়া চেয়ে গতকাল নাফিস জানিয়েছিলেন, বেশ কয়েক দিন আগে তার করোনাভাইরাস শনাক্ত হয়। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। এখনও পর্যন্ত তেমন কোনো সমস্যায় পড়েননি। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের কাজিরদেউড়িতে নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি