৫ মে ২০২৬

করোনায় আক্রান্ত শ্রীলেখা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় আক্রান্ত শ্রীলেখা
বাংলাপ্রেস ডেস্ক: টলিপাড়ায় ক্রমেই চওড়া হচ্ছে করোনার থাবা। আক্রান্ত একের পর এক অভিনেতা-অভিনেত্রী-পরিচালক ও প্রযোজক। এবার সেই তালিকায় নতুন সংযোজন শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাসের কবলে পড়ার কথা নিজেই জানালেন অভিনেত্রী। শুক্রবার শ্রীলেখা প্রথমে নিজের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘আমার রিপোর্টের অপেক্ষায় রয়েছি। এরকম অপেক্ষা বোধহয় কোনো বয়ফ্রেন্ডের জন্যও করিনি।’ তার কিছু পরেই ফের পোস্ট করে জানান, তিনি কোভিড পজিটিভ। এরপর ফেসবুক লাইভও করেন অভিনেত্রী। লাইভে বলেন, তিনি ভাবেননি যে তার রিপোর্ট পজিটিভ আসবে। কারণ তেমন কোনো উপসর্গ ছিল না শরীরে। এরপরই যোগ করেন করোনায় রাজ্যের শিক্ষা আর স্বাস্থ্য পরিষেবার ক্রমেই অবনতি হচ্ছে। এর মধ্যে গঙ্গাসাগর মেলা আয়োজন করা নিয়েও কটাক্ষ করেন তিনি। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তীসহ টলিউডের একঝাঁক তারকা। যে কারণে স্থগিত করে দেওয়া হয়েছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও। বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি