৫ মে ২০২৬

করোনায় আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত !

বাংলাপ্রেস ডেস্ক: করোনার কোপ থেকে পার পেলেন না ঋতুপর্ণা সেনগুপ্তও। এবার মারণ ভাইরাসের হদিশ মিলল অভিনেত্রীর শরীরে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা জানিয়েছেন তিনি।

সোমবারই নিজের সোশ্যাল অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে ঋতুপর্ণা করোনা সংক্রমিত হওয়ার খবর দেন অনুরাগীদের। লেখেন, “আমি কোভিড-১৯-এ (COVID-19) আক্রান্ত। তবে সকলকে জানাতে চাই আমি ঠিক আছি। তেমন কোনও অসুবিধা হচ্ছে না। শরীরে করোনার কোনও উপসর্গও নেই। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে ও কোভিড প্রোটোকল মেনেই চলছি। এখন আমি সিঙ্গাপুরে। এখানেই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।” এরপরই জানান, “প্রত্যেককে শান্ত ও সুরক্ষিত থাকার অনুরোধ জানাচ্ছি। আমার বাড়ির সব সদস্য ও কর্মচারীরা ভাল আছেন। আপনাদের শুভকামনার জন্য হাত জোড় করে ধন্যবাদ জানাচ্ছি।”

করোনার আতঙ্ক কাটিয়ে ক্রমেই স্বাভাবিকের পথে ফিরছে দেশ। চিকিৎসক-স্বাস্থ্যকর্মী-সহ ফ্রন্টলাইন ওয়ার্কাররা ইতিমধ্যেই করোনার টিকা পেয়েছেন। জোরকদমে চলছে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণও। তবে তার মধ্যেই গত কয়েকদিন ধরে দেশে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ভারতের মতো সিঙ্গাপুরও যে করোনামুক্ত নয়, ঋতুপর্ণার টুইটেই তা স্পষ্ট। যদিও তিনি কোথা থেকে সংক্রমিত হয়েছেন, তা বোঝা যায়নি। চলতি মাসের গোড়াতেও কলকাতাতেই দেখা গিয়েছিল তাঁকে। ‘অচেনা উত্তম’ ছবির শুভ মহরতে উপস্থিত ছিলেন নায়িকা। ছবিতে সুচিত্রা সেনের ভূমিকায় অবতীর্ণ হবেন ঋতুপর্ণা। তবে এর মধ্যেই প্রিয় অভিনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার কথা শুনে মন খারাপ অনুরাগীদের। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন প্রত্যেকেই।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি