৪ মে ২০২৬

করোনায় আক্রান্ত মেসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় আক্রান্ত মেসি
বাংলাপ্রেস ডেস্ক: ইউরোপে করোনার যে সুনামি লেগেছে তার থেকে কোনোভাবে বাদ যাচ্ছে না নামি-দামি ফুটবল ক্লাবগুলো এবং একইসঙ্গে ফুটবল খেলোয়াড়রাও। এতদিন ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার খবর শোনা গিয়েছিল যে, এই দুই ক্লাবে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার জানা গেছে, ফ্রান্সের রাজধানী প্যারিসেও করোনার ঢেউ আছড়ে পড়েছে বেশ ভালোভাবেই। যার জেরে প্যারিসের ক্লাব পিএসজি ফুটবলার লিওনেল মেসিও করোনা আক্রান্ত হয়েছেন। প্রথম দিকে আক্রান্ত খেলোয়াড়দের নাম প্রকাশ না করা হলেও পরবর্তীতে মেডিকেল টিমের পাঠানো খবর অনুসারে ক্লাব থেকে জানানো হয় মেসির সাথে অন্যান্য করোনা পজেটিভ হওয়া ফুটবলারদের মধ্যে আছেন লেফট ব্যাক জুয়ান বার্নাট, গোলরক্ষক সার্জিও রিকো এবং মিডফিল্ডার নাথান বিটুমাজালা। তাদের আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। করোনার থাবায় ইতোমধ্যে বিপর্যস্ত অবস্থায় ইউরোপিয়ান ফুটবল। বড়দিনের ছুটির পর স্প্যানিশ লা লিগার প্রায় সব ক্লাবেই আছড়ে পড়েছে করোনা। ১৯ দলে এখন পর্যন্ত খেলোয়াড়-কোচিং স্টাফ’সহ ১০১ জন হয়েছেন কোভিড আক্রান্ত। এছাড়া লিগ ওয়ানে পিএসজির প্রতিদ্বন্দ্বী মোনাকোও জানিয়েছে, তাদের সাতজন খেলোয়াড় কোভিড টেস্টে পজেটিভ হয়েছেন। তাদের সবার মধ্যেই তেমন কোনো উপসর্গ দেখা যায়নি এবং রাখা হয়েছে আইসোলেশনে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি