৪ মে ২০২৬

করোনায় আক্রান্ত মাশরাফি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত মাশরাফি

বাংলাপ্রেস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্ত্তজা। দেশে করোনা বিপর্যয়ের শুরু থেকেই নড়াইল ও দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য কাজ করছেন তিনি।

শুরুর দিকে দুইবার নিজ সংসদীয় এলাকায় গিয়েছেন। অসহায় মানুষেদের জন্য নিশ্চিত করেছেন ত্রাণ। দ্বিতীয়বার নড়াইল থেকে এসে কোয়ারেন্টিনেও ছিলেন তিনি।

এরপর বেশ কয়েকদিন ধরে বাসাতেই আছে। তবে গত তিন-চার দিন সামান্য সর্দি-জ্বরে ভুগছিলেন বলে জানান মাশরাফি বিন মোর্ত্তজার ছোট ভাই মোরসালিন মোর্ত্তজা।

গতকাল শুক্রবার ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য নমুনা জমা দেয়ার পর আজ শনিবার ফল আসে করোনা পজিটিভ। এখন পর্যন্ত তিনি ঢাকায় বাসাতেই আছেন বলে জানিয়েছেন মোরসালিন।

এর আগে গত কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির মা ও বড় বোন। তাদের নড়াইল থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি