৫ মে ২০২৬

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে অমিতাভ বচ্চন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে অমিতাভ বচ্চন

বাংলাপ্রেস ডেস্ক: বলিউডে আগেই হানা দিয়েছিল করোনাভাইরাস। এ বার আক্রান্ত হলেন স্বয়ং অমিতাভ বচ্চন। তিনি নিজেই এ কথা টুইট করে জানিয়েছেন। নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে শাহেনশা-কে।

টুইটারে অমিতাভ লিখেছেন, ‘‘পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানাচ্ছে। পরিবার এবং কর্মীদেরও করোনা পরীক্ষা হচ্ছে। ফলের অপেক্ষায় রয়েছি। যাঁরা গত ১০ দিনে আমার কাছাকাছি এসেছেন তাঁদের পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি।’’

অমিতাভের দ্রুত সুস্থতা কামনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।

এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন , অমিতাভ বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবরে তিনি দুঃখিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিতাভের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই টুইটারে #AmitabhBachchan ট্রেন্ডিং হতে শুরু করে। বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও তাঁর দ্রুত আরোগ্য চেয়েছেন। ‘পিঙ্ক’-এর অভিনেত্রী তাপসী পান্নু লিখেছেন, ‘‘আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি