৫ মে ২০২৬

করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বর্তমানে আইসোলেশনে আছেন। শুক্রবার সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানায়।

এক ভিডিও বার্তায় বরিস জনসন বলেন, ‘আমার করোনা ভাইরাস পজিটিভ এসেছে। গত ২৪ ঘন্টায় আমার হালকা লক্ষণ প্রকাশ পেয়েছে। আমি এখন স্বেচ্ছায় আইসোলেশনে আছি। আগামী দিনগুলোতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশ নেব। আমরা একসঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করবো এবং এটাকে পরাজিত করবো।’

এদিকে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত১১ হাজার মানুষ, মৃত্যু হয়েছে ৫৮০ জনের।

অন্যদিকে গোটাবিশ্বে দুইশতাধিক দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা ৫ লাখ ৩১ হাজার ৮৬৪ জনে দাঁড়িয়েছে। এবং মারা গেছেন ২৪ হাজার ৭৩ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে। সেখানে প্রায় ৮৬ হাজার মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মারা গেছে প্রায় ১৩০০ মানুষ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি