৫ মে ২০২৬

করোনায় আক্রান্ত ফতিমা সানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত ফতিমা সানা
বাংলাপ্রেস ডেস্ক: আবারো বলিউডে করোনার থাবা। এবার করোনার কবলে পড়লেন অভিনেত্রী ফতিমা সানা শেখ। করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন ফতিমা। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ফতিমা সানা শেখ লেখেন, ”আমার covid-19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি চিকিৎসকদের পরামর্শ মেনে হোম কোয়ারেন্টাইনে রয়েছি। যাঁরা আমার সুস্থতা কামনা করছেন, তাঁদের ধন্যবাদ।” ফতিমাকে শেষবার দেখা গিয়েছিল অনুরাগ বসুর ‘লুডো’ এবং ‘সুরজ পে মঙ্গল ভারি’ ছবিতে। ভবিষ্যতে তাঁকে দেখা যাবে ‘আজিব দাস্তাঁ’ ছবিতে। ছবির প্রযোজক কর্ণ জোহর। চারটি ছোট ছবিকে মিলিয়ে তৈরি হবে ‘আজিব দাস্তাঁ’। আগামী ১৬ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। দঙ্গল ছবিতে ফতিমা সানা শেখের বাবা হয়েছিলেন আমির খান। তিনিও গত ২৪ মার্চ করোনা আক্রান্ত হওয়ার খবর সকলকে জানান। তার পরদিন ২৫ মার্চ কোভিড আক্রান্ত হন অভিনেতা আর মাধবন। গত ১৭ মার্চ করোনা আক্রান্ত হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের পরিচালক সতীশ কৌশিক। তাঁর কিছুদিন আগে অভিনেতা কার্তিক আরিয়ান, মিলিন্দ সোমন, পরেশ রাওয়াল, বিক্রান্ত মাসে, রোহিত সারাফ-এরও করোনা আক্রান্ত হন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি