করোনায় আক্রান্ত ফকির আলমগীর আইসিইউতে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খ্যাতিমান গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখন ওই হাসপাতালের কোভিড ইউনিটে আইসিইউতে রয়েছেন তিনি। তার স্ত্রী সুরাইয়া আলমগীর বিষয়টি জানিয়েছেন।
গণসঙ্গীত ও দেশীয় পপসঙ্গীতে ফকির আলমগীরের ব্যাপক অবদান রয়েছে। তিনি ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা।
জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ পাস করেন তিনি। ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন।
পরবর্তীতে ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সঙ্গীত বলয়ে প্রবেশ করেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে এক বিশেষ ভূমিকা পালন করেন।
দেশ্য বরেণ্য এই শিল্পী ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে শব্দসৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি