৪ মে ২০২৬

করোনায় আজও শতাধিক মৃত্যু, বেড়েছে শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আজও শতাধিক মৃত্যু, বেড়েছে শনাক্ত
বাংলাপ্রেস ডেস্ক: দেশে গেল ২৪ ঘন্টায় ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। নতুন ৮ হাজার ৩৬৪ জনসহ এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১০৪ জনের। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৭৬ জনের। আজ সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৫৯ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি। এর আগে, দেশের এ যাবতকালে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছিল গতকাল রোববার। ওইদিন মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১১৯ জন। এছাড়া, চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় দ্বিতীয় সর্বাধিক ১১২ জনের মৃত্যু হয়। গত ২৫ জুন মারা যান ১০৮ জন। এছাড়া ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। ১৬, ১৭ ও ২৫ এপ্রিল মারা যান ১০১ জন করে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি