৯ মে ২০২৬

করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন প্রাণ হারিয়েছেন। যা এ বছরে একদিনে সর্বোচ্চ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। রোববার (২২ জুন) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার পাঁচ দশমিক ৮০ শতাংশ। এর আগে শনিবার (২১ জুন) ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। মারা যায় দুজন। নতুন করে ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। আর নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৫ জনে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় চলতি বছরে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৩৩ জনের। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি