৬ মে ২০২৬

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখের কাছাকাছি পৌঁছেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখের কাছাকাছি পৌঁছেছে

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৯৫ হাজার ৭১৬ জন জন মারা গেছে। এছাড়া, সারা বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৩,৬৪৮ জন। আর এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন তিন লাখ ৫৬ হাজার ৪৪০ জন। আক্রান্তদের মধ্যে ৪৯ হাজার ১০৭ জনের অবস্থা জটিল।

এদিকে, চীনে করোনাভাইরাসের মহামারী বন্ধ হলেও নতুন করে ৪২ জন আক্রান্ত হয়েছে এবং একজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

এ পর্যন্ত আমেরিকায় মারা গেছে ১৬,৬৯১ জন, স্পেনে ১৫,৬৪৭, ইতালিতে ১৮,২৭৯ জন, জার্মানিতে ২,৬০৭ জন, ফ্রান্সে ১২,২১০ জন, চীনে ৩,৩৩৬ জন, ইরান ৪,১১০ জন, ব্রিটেনে ৭,৯৭৮ জন, তুরস্কে ৯০৮ জন, বেলজিয়ামের ২,৫২৩ জন, সুইজারল্যান্ডে ৯৪৮ জন, নেদারল্যান্ডে ২,৩৯৬ জন, কানাডাতে ৫০৯ জন, ব্রাজিলে ৯৫৪ জন, পর্তুগালে ৪০৯ জন এবং সুইডেনে ৭৯৩ জন।

মধ্যপ্রাচ্যের সৌদি আরবে ৪৪ জন, কাতারে ৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৪ জন, কুয়েতে ১ জন, ইরাকে ৬৯ জন, ইহুদিবাদী ইসরাইলে ৮৬ জন, মালয়েশিয়ায় ৬৭ জন, রাশিয়ায় ৭৬ জন, পাকিস্তানে ৬৫ জন এবং ভারতে ২২৬ জন। বাংলাদেশে এ পর্যন্ত মারা ২১ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি