৫ মে ২০২৬

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩২

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জন হয়েছে। এ ঘটনায় বুধবার (২৯ জানুয়ারি) জাপান ও যুক্তরাষ্ট্রে উহান শহর থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে।

আজ বুধবার চীনা গণমাধ্যম জানিয়েছে, বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো নতুন ভাইরাসে আক্রান্ত সংখ্যা ক্রমেই বাড়ছে। জাপান ও যুক্তরাষ্ট্রে দেশটির উহান শহর থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। দেশটিতে বসন্ত উত্সব বা ব্যস্ততম ভ্রমণ মৌসুমে উহান শহরসহ প্রায় ২০ শহরে ৫ কোটি ৬০ লাখেরও বেশি মানুষকে এ ভাইরাসের বিস্তার রোধে ভ্রমণে বাধা দেওয়া হয়েছে।

এদিকে, করোনা ভাইরাসের বিষয়ে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসাস চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন। সংস্থাটি চীনের বর্তমান পরিস্থিতিকে জরুরি অবস্থা বলে স্বীকার করেছে।

২০১৯ সালের শেষদিকে চীনের মধ্যাঞ্চলীয় শহর উহানের একটি সি-ফুড মার্কেট থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে ধারণা করা হয়।

ভাইরাসটির প্রাদুর্ভাব রাজধানী বেইজিংসহ বিভিন্ন প্রদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স ও কানাডা পর্যন্ত ছড়িয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি