৫ মে ২০২৬

করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো

বাংলাপ্রেস ডেস্ক: চীনে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে হাজার ছাড়ালো মৃতের সংখ্যা। সোমবার একদিনে আরও ১০৮ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৬ জন। গত ৩১ ডিসেম্বর প্রথমবার শনাক্ত হওয়ার পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড। জানা গেছে, কেবল চীনেই মঙ্গলবার সকাল পর্যন্ত ৪২ হাজার সাতশ ৫৯ জন আক্রান্ত হয়েছেন।

তবে, আশার খবর এই যে, এখন পর্যন্ত তিন হাজার তিনশ ৪৪ জন করোনাভাইরাসের কবলে পড়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ ও নিরাপত্তা কেন্দ্রের পরিচালক ডা. লিপকিন করোনাভাইরাস পর্যবেক্ষণের জন্য বর্তমানে চীনে রয়েছেন। তিনি বলেন, এটা একেবারেই নতুন ভাইরাস। এটা সম্পর্কে বেশি কিছু আমাদের জানা নেই। এই ভাইরাস যেন আরো খারাপ পরিণতি ডেকে নিয়ে না আসে, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি।

জানা গেছে, গুয়াংঝো, বেইজিং, উহানসহ বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে চিকিৎসকদের করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার পরামর্শ দিচ্ছেন।

এই চিকিৎসক এও মনে করিয়ে দেন যে, করোনাভাইরাস এখন পর্যন্ত মৌসুমি ইনফ্লুয়েঞ্জা কিংবা ফ্লুর মতো হতাহতের কারণ হয়ে দাঁড়ায়নি। কারণ, বছরে সাড়ে ছয় লাখের বেশি মানুষ বিশ্বব্যাপী মারা যায় ইনফ্লুয়েঞ্জায়। তবে, করোনাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার কারণে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। একে থামাতে না পারলে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে মহামারি আকার ধারণ করতে পারে।

তিনি আরো বলেন, করোনাভাইরাস ঠিক কোথায় গিয়ে থামবে, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে এই ভাইরাসের ভ্যাকসিনের অভাব ক্ষণে ক্ষণে টের পাচ্ছি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি