৫ মে ২০২৬

করোনাভাইরাসে বিশ্বব্যাপি মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়ালো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনাভাইরাসে বিশ্বব্যাপি মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়ালো

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে চীনে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে কোভিড-১৯ রোগে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার নয়শ ১২ জনে। আর বিশ্বব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।

আজ সোমবার (০২ মার্চ) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে মারা যাওয়া ৪২ জনই হুবেই প্রদেশের। একইসঙ্গে নতুন আক্রান্ত হয়েছেন দুইশ ২ জন। যা জানুয়ারির পর এ পর্যন্ত একদিনে আক্রান্তের সংখ্যায় সবচেয়ে কম।

করোনা ভাইরাসে চীনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইরানে। দেশটি শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৪ জন মারা যাওয়ার তথ্য জানিয়েছে। মারা যাওয়ার সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি, সেখানে মৃত্যু হয়েছে ৩৪ জনের। ২০ জন মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। জাপানে ১২ জনের মৃত্যু হয়েছে, হংকং ও ফ্রান্সে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন।

এছাড়া ফিলিপাইন, তাইওয়ান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ডে একজন করে মারা গেছেন কোভিড-১৯ রোগে।

এদিকে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের কথা জানিয়েছে নিউইয়র্ক। আক্রান্ত ব্যক্তি ৩০ বছয় বয়সী এর নারী। তিনি ম্যানহাটনের বাসিন্দা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আরেকটি রাজ্য প্রাণঘাতী ভাইরাসের কবলে পড়লো।

অন্যদিকে কোভিড-১৯ রোগে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। মৃত ব্যক্তির বয়স ৭০ বছর।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি