৫ মে ২০২৬

করোনাভাইরাস : ইউরোপ-আমেরিকা ভ্রমণ নিষিদ্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনাভাইরাস : ইউরোপ-আমেরিকা ভ্রমণ নিষিদ্ধ

বাংলাপ্রেস ডেস্ক: দ্রুত গ্রাস করছে গোটা বিশ্ব। অ্যান্টার্কটিকা বাদে নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ছ’টি মহাদেশেই। আন্তর্জাতিক জরুরি অবস্থার পর এ বার করোনার সংক্রমণকে ‘মহামারি’ ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

বুধবার এই ঘোষণা করে করোনার সংক্রমণকে ‘অভূতপূর্ব’ বলেছেন হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রিয়েসাস। ইউরোপের কোনও দেশ থেকে আমেরিকায় বেড়াতে যাওয়ার উপর এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।

মহামারি করোনা

জানুয়ারিতে ‘আন্তর্জাতিক জরুরি অবস্থা’ ঘোষণা করেছিল হু। কিন্তু তার পর থেকে হু হু করে বেড়েছে মৃত ও আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে মৃত্যু হয়েছে চার হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত প্রায় ১২ হাজার। অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। এই পরিস্থিতিতে করোনাভাইরাসকে ‘মহামারি’ ঘোষণা করে হু-এর ডিরেক্টর জেনারেল ঘেব্রিয়েসাস বুধবার বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ আগে কখনও এত মহামারির আকারে ছড়িয়ে পড়তে দেখা যায়নি। একই সঙ্গে এটাও সত্যি যে এই মহামারি নিয়ন্ত্রণে রাখা যাবে। পরিস্থিতিকে মহামারি ঘোষণা করার পাশাপাশি করোনার বিপদ নিয়ে হু তার অবস্থান পরিবর্তন করছে না। রোগ মোকাবিলায় হু এবং দেশগুলির যা করণীয়, তা করা হচ্ছে।’’

হু-এর পরামর্শ

মহামারি ঘোষণার পাশাপাশি করোনা মোকাবিলায় কী কী করতে হবে, তা নিয়ে আগের পরামর্শগুলি ফের জানিয়েছেন ঘেব্রিয়েস। তাঁর পরামর্শ, কোনও দেশে করোনা সংক্রমণের সন্দেহ হলে আগে কোয়ারেন্টাইন বা আলাদা করে রেখে পরীক্ষা করতে হবে। কারও শরীরে ভাইরাসের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হলে তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন, তাঁদেরও পরীক্ষা ও আলাদা করার ব্যবস্থা করতে হবে। তবে ব্যাপক আকারে ছড়ালে ক্লাস্টার বা একসঙ্গে অনেককে আলাদা করে রেখেও করোনার মোকাবিলা যেতে পারে, বলেছেন ঘেব্রিয়েস।

হু মহামারি ঘোষণা করার পরেই কঠিন সিদ্ধান্ত নিল আমেরিকা। ইউরোপ থেকে মার্কিন মুলুকে বেড়াতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল হোয়াইট হাউস। এক মাসের জন্য এই বিধিনিষেধ আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণে বলেন, ইউরোপের অধিকাংশ দেশ করোনার মোকাবিলায় ব্যর্থ। চিনে যাওয়া বা সেখান থেকে আসার উপর নিয়ন্ত্রণ আনতে পারেনি ইউরোপের অধিকাংশ দেশ। তাই কঠিন হলেও প্রয়োজনীয় এই সিদ্ধান্ত নিতে হল। ট্রাম্প প্রশাসন সূত্রে খবর, ইউরোপের দেশগুলির সঙ্গে বাণিজ্যও বন্ধ করে দিতে পারে আমেরিকা। সরকারি এই বিবৃতির আগে পর পর টুইটে ট্রাম্প বলেন, ‘‘আমেরিকা ও বিশ্ববাসীকে বাঁচাতে করোনার চিহ্নিতকরণ, চিকিৎসা ও প্রতিরোধ এবং ভ্যাকসিন আবিষ্কারের জন্য একটি নীতি তৈরি করছে আমেরিকা।’’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি