৬ মে ২০২৬

করোনাভাইরাস : এবার সৌদিতে হজযাত্রী পাঠাবে না ইন্দোনেশিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনাভাইরাস : এবার সৌদিতে হজযাত্রী পাঠাবে না ইন্দোনেশিয়া

বাংলাপ্রেস ডেস্ক : করোনাভাইরাসের কারণে এবারের হজযাত্রা বাতিল করেছে ইন্দোনেশিয়া। জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ।

করোনাভাইরাস নিয়ে উদ্বেগ ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির ধর্মমন্ত্রী ফখরুল রাজি আজ (মঙ্গলবার) জানিয়েছেন।

প্রতি বছর ইন্দোনেশিয়া থেকে কয়েক লাখ মুসলমান সৌদি আরবে হজ করতে যায়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ হজ শুরু হতে পারে। সৌদি আরব সরকার হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার আগেই ইন্দোনেশিয়া সরকার তাদের সিদ্ধান্ত ঘোষণা করলো।

অবশ্য সৌদি আরব পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিদেশিদের ওমরাহ পালনের সুযোগ স্থগিত রেখেছে।

চলতি বছর হজ কোটায় ইন্দোনেশিয়া থেকে দুই লাখ ২১ হাজার মানুষের সৌদি আরবে যাওয়ার সুযোগ ছিল। ইতিমধ্যে ৯০ শতাংশেরও বেশি লোক হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশনও সম্পন্ন করেছিলেন। ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসে এ পর্যন্ত এক হাজার ৬৬৩ জন মারা গেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি