৬ মে ২০২৬

করোনার প্রথম ভ্যাকসিন তৈরির দাবি ইতালির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনার প্রথম ভ্যাকসিন তৈরির দাবি ইতালির

বাংলাপ্রেস ডেস্ক: নভেল করোনাভাইরাসের প্রতিষেধক (ভ্যাকসিন) কি তবে পাওয়া গেল? ইতালির দাবি যদি সত্য হয় তবে উত্তর, হ্যাঁ! অবশেষে পাওয়া গেছে আড়াই লাখ মানুষের প্রাণঘাতী করোনার প্রতিষেধক!

মঙ্গলবার সায়েন্স টাইমস ম্যাগাজিনে ইতালীয় গবেষকদের একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, রোমের স্প্যালানজানি হাসপাতালে বিশেষজ্ঞরা করোনার প্রতিষেধক তৈরি করেছেন। এটি ইঁদুরের শরীরে প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে, তা মানুষের শরীরেও করোনা দূর করতে সক্ষম হবে।

ইতালীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি টাকিসের সিইও লুইগি আরিসিচিও স্থানীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাদের তৈরি এ প্রতিষেধকই বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত পর্যায়ে রয়েছে।

গবেষকরা ইঁদুরের শরীরে এই প্রতিষেধক প্রয়োগ করে দেখেছেন, এতে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এ ধরনের পাঁচটি ভ্যাকসিন ক্যান্ডিডেট (সরকারি অনুমোদনের অপেক্ষায় থাকা প্রতিষেধক) বিপুল সংখ্যাক অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে সেরা দু’টি প্রতিষেধক অনুমোদনের জন্য নির্ধারণ করেছেন গবেষকরা।

তাদের বিশ্বাস, প্রতিষেধকটি এই গ্রীষ্মের পরেই ব্যবহারের ছাড়পত্র পাওয়া যাবে।

বর্তমানে জার্মানি, যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির গবেষণা চলছে। তবে তাদের কোনও প্রতিযোগিতায় যেতে রাজি নন লুইগি। তার কথায়, ‘করোনার সঙ্গে সবাই লড়ছে। আমরা কারও সঙ্গে প্রতিযোগিতা করছি না। বরং সবার সহায়তা পেলেই লড়াই সার্থক হবে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি