৫ মে ২০২৬

করোনা ভাইরাসের ব্যর্থতার দায় স্বীকার করল চীন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা ভাইরাসের ব্যর্থতার দায় স্বীকার করল চীন

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস মোকাবেলায় নিজেদের ঘাটতি ও অবহেলার কথা স্বীকার করলেন চীনের শীর্ষ নেতারা।

সোমবার দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো স্থায়ী কমিটি এ কথা বলেন। এদিকে, করোনাভাইরাসে শুধুমাত্র চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে। সোমবার এ ভাইরাসে মারা গেছে ৬৪ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে কোনভাবেই পেরে উঠছে না চীন। ক্রমেই ভয়ানক হয়ে ওঠা ভাইরাসে, মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে আতঙ্ক।

সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় সোমবার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সভাপতিত্বে বৈঠকে বসে কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো স্থায়ী কমিটি। সেখানে ভাইরাস বিপর্যয় মোকাবিলায় দুর্বলতার কথা স্বীকার করে জাতীয় জরুরি ব্যবস্থাপনা পদ্ধতি আরো উন্নত করার কথা বলা হয়। ব্যর্থ কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত হয়। এছাড়া বন্যপ্রাণীর বাজারগুলোতে অভিযান চালিয়ে কঠোর নিষেধাজ্ঞা ও তদারকি বৃদ্ধির সিদ্ধান্তও নেয়া হয়।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের ১৪৬তম অধিবেশনের উদ্বোধনী দিনে আলোচনার শীর্ষে ছিল করোনাভাইরাস ও ইবোলা। এই দুই রোগের সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে বিশ্ববাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। অধিবেশনে চীন সরকার এবং স্বাস্থ্য কর্মীদের কাজের প্রশংসা করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডাঃ টেদ্রোস অ্যাধনম বলেন, করোনাভাইরাস ও ইবোলা দুই রোগের ক্ষেত্রেই আতঙ্কিত না হয়ে সবার উচিত এ বিষয়ে প্রস্তুত ও তৎপর থাকা। দীর্ঘদিন ধরে বিশ্বে কোন না কোন মহামারী চলছেই। কোন মহামারী দেখা দিলেই আমরা প্রচুর অর্থ খরচ করি। তা শেষ হওয়ার পর আমরা সবকিছু ভুলে যাই।

এদিকে করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র অকারণে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে চীন। মার্কিন সরকার জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করার পর সোমবার এ অভিযোগ করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। অন্যদিকে চায়না নববর্ষের জন্য প্রায় দশ দিনের ছুটি শেষে লেনদেন শুরুর প্রথমদিনেই বড় ধাক্কা খেয়েছে দেশটির শেয়ারবাজার। সূচকের পতন হয়েছে প্রায় আট শতাংশ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি