৫ মে ২০২৬

করোনা ভাইরাসে ইরানে ২ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা ভাইরাসে ইরানে ২ জনের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে দু'জন মারা গেছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর বুধবার বলেছেন, গত কয়েকদিন ধরে কোম শহরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে দু'জনের দেহে প্রাথমিক পরীক্ষায় এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দুঃখজনকভাবে দু’জনই মারা গেছেন। দু’জনেরই বয়স ছিল অনেক বেশি এবং হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনাভাইরাস। এখন পর্যন্ত এটি আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জাপান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অন্তত ২৮টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু।

বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি