৫ মে ২০২৬

করোনা ভাইরাস : ইতালিতে সব স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা ভাইরাস : ইতালিতে সব স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাসের প্রকোপ মারাত্মকভাবে ছড়িয়ে পড়া ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মার্চের মাঝামাঝি পর্যন্ত সব স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইটালি সরকার।

দেশটির সংবাদ সংস্থার বরাতে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় ডাকা সরকারি এক জরুরি সভায় দেশের সকল স্কুল, বিশ্ববিদ্যালয় মার্চের মাঝ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ইটালির শিক্ষামন্ত্রী বলেন, স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধের যে খবর স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এসেছে তা এখনো বাস্তাবায়ন হয়নি। তবে আগামী কিছুক্ষণের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

এর আগে করোনা ভাইরাস ঠেকাতে আন্তর্জাতিকভাবে নানা প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরও ইটালিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে পাঁচ শতাধিক হয়েছে।

দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে এর উত্তরের শিল্পাঞ্চল-মিলানের আশেপাশের এলাকা, লম্বার্ডি এবং ভেনিসের কাছে ভেনেটো শহর।

ভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দুতে থাকা এগারোটি শহরের মোট ৫৫ হাজার বাসিন্দাকে আলাদা করে রাখা হয়েছে।

আশঙ্কা রয়েছে যে, এই প্রাদুর্ভাবের ফলে ইটালি অর্থনৈতিক মন্দার মুখে পড়তে পারে। বিবিসির মার্ক লোভেন জানিয়েছেন, মিলান শহরের ক্যাফেগুলো জনশূন্য থাকায় এবং অনেক হোটেলের বুকিং বাতিল হয়ে যাওয়ার কারণে এমনটা আশঙ্কা করা হচ্ছে। গোটা ইউরোপে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইটালি। এই দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ভাইরাসটি চীনের বাইরে দ্রুত ছড়িয়ে পড়ছে। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে এই ভাইরাসটি বিস্তার লাভ করে ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৪০টি দেশের আশি হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ নামে এই ভাইরাসের ফলে শ্বাসকষ্টজনিত রোগে এ পর্যন্ত ২ হাজার ৭শ’ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি