৫ মে ২০২৬

করোনা সংকটে জনগণের পাশে নেই বিএনপি : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা সংকটে জনগণের পাশে নেই বিএনপি : কাদের

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ও উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি জনগণের পাশে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (১ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, করোনাভাইরাসের এই সংকটে বিএনপি নেতারা দেশবাসীর পাশে না দাঁড়িয়ে শুধু সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সমালোচনা করে চলেছে। এ সংকটময় সময়ও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে আসেনি, সহযোগিতার হাত বাড়ায়নি।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বনেতারা যেখানে করোনা পরিস্থিতি নিয়ে একে অপরের রাজনৈতিক হাতিয়ার হিসেবে নেওয়া থেকে বিরত রয়েছেন, সেখানে আমাদের দেশের একটি রাজনৈতিক দল সংকটকে পুঁজি করে বিভেদের রাজনীতি করছে।

এ সময় পদ্মা সেতুর কাজের অগ্রগতির কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর বিদ্যমান কাজের অগ্রগতি উন্নতির দিকে অর্জিত হয়েছে। ইতোমধ্যে ২৭টি স্প্যান বসানো হয়েছে। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর ইতোমধ্যে ৪ কিলোমিটারেরও বেশি দৃশ্যমান হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৮.৫০ শতাংশ।

এর আগে সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত বিভিন্ন হাসপাতালসহ সমাজিক সংগঠনের মাঝে করোনাভাইরাস প্রতিরোধী উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপদফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি