৫ মে ২০২৬

করোনা নিয়ে নাটক, অভিনয়ে শ্যামল-তিশা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা নিয়ে নাটক, অভিনয়ে শ্যামল-তিশা

বাংলাপ্রেস ডেস্ক: পুরো বিশ্ব এখন এক সমস্যায় জর্জরিত। সেটার নাম করোনাভাইরাস। বিশ্বব্যাপী বাতাসের মতো ছড়িয়ে পড়া এই ভাইরাস কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ। বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। তাই আতঙ্ক বিরাজ করছে এই দেশেও।

এই করোনা নিয়েই একটি নাটক বানিয়েছেন ইয়ামিন এলান। নাম দিয়েছেন 'শুধু তোমার জন্য'। নাটকটির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও তাসনুভা তিশা। এটি রচনা করেছেন জামাল হোসেন।

নির্মাতা ইয়ামিন এলান জানিয়েছেন, মূলত করোনাভাইরাস নিয়ে দেশের বর্তমান প্রেক্ষাপটেই নাটকটি বানানো হয়েছে। এখানে ভাইরাসটি নিয়ে কিছু বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছি। সেই সঙ্গে সচেতনামূলক বার্তা দেওয়ার চেষ্টা করেছি।

'শুধু তোমার জন্য' নাটকে আরও অভিনয় করেছেন সুজাত শিমুল, বড়দা মিঠু ও রিপা প্রমুখ। সম্প্রতি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি