৫ মে ২০২৬

করোনা নিয়ে চীনের বক্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানাল আমেরিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা নিয়ে চীনের বক্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানাল আমেরিকা

বাংলাপ্রেস ডেস্ক: নতুন করোনাভাইরাস কোভিড-১৯ উহানে মার্কিন সেনাবাহিনী ছড়িয়ে থাকতে পারে বলে চীনা বক্তব্যের কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমেরিকা। উহান থেকে কোভিড-১৯’র মহামারির শুরু হয়ে বর্তমানে এটি বিশ্ব-মহামারির রূপ ধারণ করেছে।

গত সপ্তাহে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান অভিযোগ করেছিলেন যে কোভিড-১৯ হয়ত মার্কিন সেনাবাহিনী উহানে নিয়ে গিয়েছিল।

চীনা পলিটব্যুরো উচ্চপদস্থ সদস্য ইয়াং জেইচির সঙ্গে টেলিফোন সংলাপের সময় এ বক্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইয়াং জেইচি এবং মাইক পম্পেওর টেলিফোন সংলাপের বক্তব্য প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

এতে বলা হয়েছে, ঝাও’এর বক্তব্যের মাধ্যমে করোনা ১৯’র দায়ভাগ আমেরিকার ওপর চাপিয়ে চেষ্টা করা হয়েছে। এ বক্তব্যের বিরুদ্ধে আমেরিকার কঠোর প্রতিবাদ ব্যক্ত করে পম্মেও বলেন, এখন ভুল তথ্য এবং লাগামহীন গুজব ছড়িয়ে দেয়ার সময় নয়। তিনি বলেন, সব দেশকে এগিয়ে আসার এবং করোনা বিরোধী লড়াইয়ের সময় এটি। ঝাও’এর বক্তব্যকে কেন্দ্র করে গত সপ্তাহে ওয়াশিংটনের চীনা রাষ্ট্রদূতকে তলব করেছিল আমেরিকা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি