৫ মে ২০২৬

করোনা মুক্ত হলো কোয়েল মল্লিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা মুক্ত হলো কোয়েল মল্লিক

বাংলাপ্রেস ডেস্ক: গেল ১০ জুলাই সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। মাঝখানে দ্বিতীয় দফায় পরীক্ষা করিয়ে ছিলেন, কিন্তু তখনও করোনা পজিটিভ ছিলেন তিনি। অবশেষে তিন সপ্তাহ পর ভক্ত অনুরাগীদের সুসংবাদ দিলেন কোয়েল।

রবিবার সন্ধ্যায় টুইটে সবার প্রতি কৃতজ্ঞতা জানান কোয়েল। বলেন, সবার ভালোবাসা, যত্ন এবং প্রার্থনার জন্য কৃতজ্ঞতার শেষ নেই। কারণ সবার ভালোবাসা আর শুভ কামনা আমাদের এই সময়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে সাহায্য করেছে। আমরা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি এবং (করোনা পরীক্ষার ফল) নেগেটিভ এসেছে।

গেল মে মাসেই মা হয়েছেন কোয়েল মল্লিক। জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্র সন্তানের। তারপর থেকে ঘরেই রয়েছেন তিনি। এই অবস্থায় করোনা সংক্রমণের খবর রীতিমতো ভাবিয়ে তুলেছিল সবাইকে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি