৫ মে ২০২৬

করোনা মোকাবিলায় সরকার এককভাবে সব সিদ্ধান্ত নিচ্ছে: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা মোকাবিলায় সরকার এককভাবে সব সিদ্ধান্ত নিচ্ছে: ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক: করোনা সংকট মোকাবিলায় আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি, জাতীয় টাস্কফোর্স গঠনের কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা তো হচ্ছে না। সরকার এককভাবে সব সিদ্ধান্ত নিচ্ছে। সিদ্ধান্তটা যতক্ষণ পর্যন্ত জনগণের পক্ষে থাকবে, ততোক্ষণ পর্যন্ত ঠিক আছে। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে করোনায় বৈশ্বিক মহামারি নিয়ে মোবাইল ফোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লকডাউন কেন করা হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। লকডাউন করা হয়েছে এই জন্যই যে, করোনায় অন্য কোনো ট্রিটমেন্ট নেই। এখন পর্যন্ত এর কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এটা অত্যন্ত ভয়াবহ রকমের ছোঁয়াচে রোগ। যেটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে।

তিনি বলেন, এ অবস্থায় ফিজিক্যাল ডিসটেন্স নিশ্চিত করতে পারলে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে। সে কারণেই গোটা পৃথিবী লকডাউন অবস্থায় আছে। এখন কখন এটা তোলা যেতে পারে, সেটা বলবেন বিশেষজ্ঞ যারা আছেন তারা। অন্যদিকে ইকোনোমির অবস্থাও খেয়াল রাখতে হবে। সব মিলিয়েই লকডাউন বৃদ্ধির সিদ্ধান্তটা নিতে হবে।

তিনি বলেন, করোনার ভয়বহতা বাংলাদেশে কেবল শুরু হচ্ছে। বিষয়টি মাথায় রেখেই কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে। সবার আগে মানুষের জীবন। সেটাকে রক্ষা করবার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি