৫ মে ২০২৬

করোনা: ক্যালিফোর্নিয়া-ফ্লোরিডায় জরুরি অবস্থা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা: ক্যালিফোর্নিয়া-ফ্লোরিডায় জরুরি অবস্থা

বাংলাপ্রেস ডেস্ক: বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরই সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। খবর বিবিসির।

বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় নিহত ১১ জনের দশ জনই ওয়াশিংটন অঙ্গরাজ্যের। বাকি একজন ক্যালিফোর্নিয়ার। উত্তরপশ্চিমাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ার পাশাপাশি চলতি সপ্তাহে ফ্লোরিডাতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। করোনাভাইরাস টেক্সাস ও নেব্রাস্কায়ও ছড়িয়ে পড়েছে।

ক্যালিফোর্নিয়ায় মারা যাওয়া সর্বশেষ ব্যক্তি গত মাসে প্রিন্সেস প্রমোদতরীতে ভ্রমণ করেছিলিন। ধারণা করা হচ্ছে সেখান থেকেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই প্রমোদতরীটি সান ফ্রান্সিসকো থেকে ছেড়ে মেক্সিকোতে ঘোরাঘুরি করেছে। প্রমোদতরীটিকে সান ফ্রান্সিসকোর বন্দরে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্যে বুধবার পর্যন্ত ১৫৯ জনের দেহে প্রাণঘাতী এ ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করেছে কর্তৃপক্ষ। বুধবার থেকে কভিড-১৯ শনাক্তে দেশব্যাপী বিস্তৃত পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

ডিসেম্বরের শেষে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বুধবার পর্যন্ত বিশ্বে নিহত হয়েছেন ৩২৮৫ জন এবং আক্রান্তের সংখ্যা ৯৩ হাজারের বেশি। চীনে করোনার প্রভাব কমতে শুরু করলেও বিশ্বের অন্যান্য দেশে তা দ্রুত ছড়িয়ে পড়ছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি। এছাড়া যুক্তরাষ্ট্রেও আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বের ৭০টিরও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি