৫ মে ২০২৬

করোনা জয় করে ঘরে ফিরলেন ঐশ্বরিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা জয় করে ঘরে ফিরলেন ঐশ্বরিয়া

বাংলাপ্রেস ডেস্ক: করোনা জয় করে মেয়ে আরাধ্যকে নিয়ে বাড়ি ফিরেছেন অভিনেত্রী, বচ্চন পরিবারের সদস্য ঐশ্বরিয়া রাই। সোমবার মেয়েসহ নিজের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় বাড়ি ফিরে যান তারা। তবে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হচ্ছে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে!

বিষয়টি টুইট করে জানিয়েছেন অভিষেক বচ্চন। তিনি জানান, সবার প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ। চিরকৃতজ্ঞ। ঐশ্বরিয়া ও আরাধ্যর রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন বাড়িতেই থাকবেন। আমি ও আমার বাবা হাসপাতালে মেডিক্যাল কর্মীদের পর্যবেক্ষণে থাকব।

জুলাইয়ের মাঝামাঝিতে অমিতাভ বচ্চনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসকদের পরামর্শে পরিবারের বাকি সদস্যদের নমুনাও সংগ্রহ করা হয়। অভিষেক বচ্চনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়।

প্রথমে করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছিল জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যর। তবে দ্বিতীয়বারের টেস্টে করোনার উপস্থিতি পাওয়া যায় ঐশ্বরিয়া এবং আরাধ্যর শরীরে। এরপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তারা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি