৬ মে ২০২৬

করোনা ইস্যুতে চীনের ভূমিকা জানতে চায় বিশ্বের ১০০ দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা ইস্যুতে চীনের ভূমিকা জানতে চায় বিশ্বের ১০০ দেশ

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস (কোভিডৎ-১৯) সংক্রমণ রোধে চীনের কী ভূমিকা ছিল সে বিষয়ে তদন্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সম্মেলনে একটি প্রস্তাব উত্থাপন করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর এই খসড়া প্রস্তাবে সমর্থন দিয়েছে ১০০টি দেশ।

মার্কিন গণমাধ্যম সিএনএন তার অনলাইনের এক প্রতিবেদনে জানান, এই ১০০টি দেশের মধ্যে চীনের ঘনিষ্ঠ মিত্র রাশিয়াও রয়েছে।

এদিকে ১৮ মে থেকে জেনেভায় অনলাইনে শুরু হচ্ছে চার দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলন। সম্মেলনে চীনের বিরুদ্ধে তদন্তের যে প্রস্তাব ইইউ দিচ্ছে সেটির খসড়া তৈরিতে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।

তবে অস্ট্রেলিয়ার এ ধরনের তৎপরতা ও খসড়া প্রস্তাবের বিরুদ্ধে চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, অস্ট্রেলিয়ার এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বহীনতার পরিচয়। এতে করোনা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি ব্যাহত হবে।

এর আগে বেইজিং জানিয়েছিল, এই ভাইরাস নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে সে বিষয়ে একমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত মেনে নেবে চীন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থাটিকে ‘চীনঘেঁষা’ বলে উল্লেখ করেছেন। এমনকি করোনা মোকাবিলায় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে সংস্থাটির প্রধানের পদত্যাগ দাবি করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি