করোনা চিকিৎসায় ইউনিসেফকে অর্থ অনুদান করলেন নেইমার

বাংলাপ্রেস ডেস্ক : করোনা চিকিৎসায় ইউনিসেফকে অর্থ অনুদান করেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। করোনা প্রভাবে অন্য সব স্পোর্টসম্যানের মতো ঘরবন্দিতেই দিন কাটছে নেইমারের। আর প্রতিদিনই সবাইকে ঘরবন্দি থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন নেইমার। ইউনিসেফকে দান করেছেন ৮ কোটি টাকা। করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যয় করা হবে তার এই অনুদানের অর্থ।
বর্তমান ফুটবল দুনিয়ার সেরাদের একজন। তবে, অন্যদের থেকে আলোচনায় সবচেয়ে টপে ব্রাজিলিয়ান সেনসেশন। কখনো পারফর্মেন্সের জন্য কখনো বা মাঠের বাইরের নানা ইস্যুতে।
বিভিন্ন কর্মকান্ডের জন্য নিজে যেমন হর হামেশাই ট্রলের শিকার হন, তেমনি অন্যদেরও ট্রল করতে ওস্তাদ নেইমার। ক্রিশ্চিয়ানো রোনালদো, এমবাপে, হল্যান্ডদের নিয়েও মজা করেছেন বেশ।
ঠিক তিন বছর আগের এই দিনটায় ইস্টাগ্রামে আদ্রিয়ান রেবিয়টের এক পোস্টে ট্রল করেছিলেন নেইমার, সে সময়টায় বার্সেলোনায় খেলতেন জুনিয়র সান্তোস। ২০১৭র চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির কাছে ৪-০ গোলে হেরেছিল বার্সা। সে সময় চার আঙুল তুলে এই ছবি পোস্ট করেন রেবিয়ট। পরের লেগে কাতালানদের ৬-১ গোলের দারুণ জয় উপহার দেন নেইমার। এর পরেই রেবিয়টের সেই পোস্টে নেইমারের খোচা। সেটাই নাকি তার সেরা ম্যাচ।
যদিও সেমিফাইনালে য়্যুভেন্তাসের কাছে হেরে বিদায় নিয়েছিল বার্সেলোনা। পরের সিজনেই পিএসজিতে যোগ দিয়ে রেবিয়টের টিম মেট বনে যান নেইমার। সেখানেও সতীর্থদের মজার পাত্র হয়ে ওঠেন ব্রাজিল সুপার স্টার।
পিএসজির হয়ে মাঠের খেলায় দুর্দান্ত নেইমার। সব মিলিয়ে ৫২ ম্যাচে গোল করেছেন ৪৭টা। তবে, প্যারিসে আর মন টিকছে না.. সাফ জানিয়ে দিয়েছেন। গেল মৌসুম জুড়েই আবারো বার্সায় ফেরার গুঞ্জন জোরালো হয়। এবার দাম কমিয়েছে পিএসজি। ব্যাটেবলে মিললে ঘাটি গাড়বেন স্পেনে।
বিপি/আর
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি