৫ মে ২০২৬

ক্রমেই নাজুক হচ্ছে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ক্রমেই নাজুক হচ্ছে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি

বাংলাপ্রেস ডেস্ক: ইতালি, স্পেন ও ফ্রান্সের পর করোনায় ক্রমেই নাজুক হচ্ছে যুক্তরাষ্ট্র। সাড়ে ৮৫ হাজার আক্রান্ত নিয়ে সব দেশকে ছাড়িয়ে গেছে দেশটি। মার্কিন শ্রম দপ্তর বলছে, বেকার ভাতার জন্য আবেদন করেছেন ৩৩ লাখ মানুষ। ইতালি, স্পেন ও ফ্রান্সে একদিনে মারা গেছে সর্বোচ্চ ১৭শ মানুষ। বিশ্বব্যাপী প্রাণহানি ছাড়িয়েছে, ২৪ হাজার। আক্রান্ত সাড়ে ৫ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আক্রান্তের প্রতি ১০ জনের একজন চিকিৎসক। যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্যের মধ্যে সবচেয়ে বেহাল দশা নিউইয়র্কের। কেবল বৃহস্পতিবারই এ রাজ্যে আক্রান্তের হার বেড়েছে ৪০ শতাংশ। দেড় হাজারের বেশি কোভিড-নাইনটিন রোগী আইসিইউতে।

এ ভাইরাস অপ্রতিরোধ্যভাবে তরুণ, বয়স্ক সকলের প্রাণ কেড়ে নিচ্ছে। চোখের সামনে এভাবে শত শত মানুষের মৃত্যুর কোলে ঢলে পড়ার দৃশ্য আগে কখনোই দেখিনি।

এ কঠিন সময়ে যেসব চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যবিভাগের কর্মী নিরলস পরিশ্রম করছেন নিঃসন্দেহে আপনাদের প্রত্যেকেই বীরোচিত কাজটিই করছেন। কারাগারে থাকা অসুস্থ এবং বৃদ্ধ কয়েদিদের মুক্তি দেয়ার কথা ভাবছি আমরা।

বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি