৪ মে ২০২৬

ক্রিকেটারদের জন্য আনন্দের বার্তা দিলেন তামিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম
ক্রিকেটারদের জন্য আনন্দের বার্তা দিলেন তামিম

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার বিসিবির নতুন বোর্ডের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন। 

তামিম বলেন, ‘আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটারদের- পুরুষ ও নারী- নিয়ে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সত্যি বলতে, কিছু সংখ্যা দেখে আমি ব্যক্তিগতভাবে বেশ অবাক হয়েছি।’

সাবেক এই তারকা ওপেনার বলেন, ‘ আমাদের নারী ক্রিকেটার যারা ঘরোয়া ক্রিকেট খেলেন, তাদের ম্যাচ ফি সম্পর্কে আপনাদের ধারণা আছে? আমি জানি না আপনারা জানেন কি না। এটা একটা সময় ১ হাজার টাকা ছিল। তারপর এটাকে ৫ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। আমার কাছে মনে হয় এটা কোনোভাবেই ঠিক না।’

তিনি আরও বলেন, ‘আজকে আমরা যেটা অনুমোদন দিয়েছি আমি বলব না, এটা খুব ভালো। কিন্তু এটা তুলনামূলক ভালো। কারণ সবকিছু বাড়ানোর একটা সীমাবদ্ধতা আছে। এখন থেকে তারা টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১০ হাজার টাকা, ওয়ানডের জন্য ১৫ হাজার টাকা এবং লঙ্গার ভার্সনের জন্য ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন।’ এছাড়া লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য পুরুষরা পাবেন ১ লাখ টাকা করে, যা আগে ছিল ৭০ হাজার টাকা।

মেয়েদের ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির তালিকায় ৩০-৩৫ জন ক্রিকেটার আছেন। তাদের ৩০ হাজার টাকা করে মাসিক বেতন ছিল। সেটা বাড়িয়ে ৪০ হাজার করা হয়েছে।

তামিম আরও বলেন, ‘আমরা আজকে যেটা অনুমোদন দিয়েছি। এখন থেকে 'এ' ক্যাটাগরি ৬৫ হাজার, 'বি' ক্যাটাগরি ৫০ হাজার ও 'সি' ক্যাটাগরিতে প্রতি মাসে ৪০ হাজার টাকা পাবে।’

পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরুষ ক্রিকেটের ক্ষেত্রে আমি যদি ভুল না করে থাকি গত প্রায় ৩-৪ বছর ধরে তাদের বেতন বাড়েনি। এতদিন পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রে ‘এ' ক্যাটাগরিতে ৩৫ হাজার, 'বি' ক্যাটাগরিতে ৩০ হাজার ও 'সি' ক্যাটাগরিতে ২৫ হাজার টাকা ছিল। আমার কাছে মনে হয় এটা অনেক কম।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি