৫ মে ২০২৬

করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার
বাংলাপ্রেস ডেস্কঃ সোমবার এক টুইটবার্তায় হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন তিনি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও সাবধানতা হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এর আগে রবিবার করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার কথা জানান বলিউডের এই অভিনেতা। সোমবার সকালে বলিউড অভিনেতা অক্ষয় কুমার টুইটে লেখেন, ‘আপনাদের সবার প্রার্থনার জন্য ধন্যবাদ। প্রার্থনার সুফল পাচ্ছি আমি। সুস্থ হচ্ছি ধীরে ধীরে। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছি। খুব তাড়াতাড়ি ছাড়া পাব বলেই আশা করছি। নিজেদের খেয়াল রাখুন’। এর আগে অক্ষয় অনুরোধ জানিয়েছিলেন, তার সংস্পর্শে আসা মানুষেরা যেন অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নেয়। কথামতো অক্ষয়ের ‘রাম সেতু’ সিনেমার শুটিংয়ের সব কলাকুশলী ও স্টাফরা করোনা টেস্ট করান। ফলাফল মিলল ভয়াবহ। শুটিং সেটের ৪৫ জন কলাকুশলী করোনায় আক্রান্ত বলে রিপোর্ট পাওয়া গেল। এমন ভয়ঙ্কর সংবাদে কেঁপে উঠেছে বলিউড। বলিউডজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। অক্ষয় ছাড়াও সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন আমির খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, কার্তিক আরিয়ান, গোবিন্দাও ভূমি পেডনেকার সহ আরো অনেকে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি