৫ মে ২০২৬

কোয়েলের কোলে নবজাতক!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কোয়েলের কোলে নবজাতক!

বিনোদন ডেস্ক: টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক ফুটফুটে নবজাতককে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন। মুহূর্তেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে শিশুটির পরিচয় জানতে চেয়ে প্রশ্ন করেন অনেকেই।

অনেকে তো এক কাঠি সরেস হয়ে জানতে চান, তবে কি মা হলেন কোয়েল মল্লিক? তবে মনোযোগ দিয়ে ক্যাপশনটি পড়লেই সব প্রশ্নের উত্তর মিলবে।

ভক্তরা অবশ্য নবজাতক ও তার মায়ের জন্য শুভকামনা জানাতে ভুল করেননি। অসংখ্য শুভেচ্ছাবার্তায় কোয়েলের কমেন্টবক্স ঠাসা।

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দুটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘মিতিন মাসি’ চলচ্চিত্রে তাঁকে নারী গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।

অন্যদিকে ‘বনি’ ছবিতে তাঁকে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় চলচ্চিত্রটি মুক্তি পাবে। এর পরিচালকও পরমব্রত।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে কোয়েল-পরমব্রত ছাড়াও থাকছেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অনুপম রায়।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি নবজাতককে কোলে নিয়ে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন কোয়েল। ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন ‘রাজপুত্র’ নামক ওই শিশু তার বন্ধু অন্তরার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি