৬ মে ২০২৬

কোথায় আছেন ওবায়দুল কাদের, যা জানা গেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কোথায় আছেন ওবায়দুল কাদের, যা জানা গেল
বাংলাপ্রেস ডেস্ক: ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তাঁর দেশত্যাগের আগেই গা ঢাকা দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওবায়দুল কাদের অবস্থান জানে না আওয়ামী লীগের শীর্ষ নেতারাও। আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, সরকার পতনের পর প্রভাবশালী মন্ত্রী-এমপিরা ভারত ছাড়াও বিভিন্ন দেশে আত্মগোপনে গেছেন। অনেকে আবার দেশেই আত্মগোপনে রয়েছেন। সুযোগ খুঁজছেন ভারতে পালিয়ে যাওয়ার। তবে ওবায়দুল কাদের গ্রেপ্তার এড়াতে কোথায় রয়েছেন সেটি কেউ বলতে পারেনি। এমনি প্রভাবশালী এই নেতার অবস্থান কোথায়, সেটিও জানা যায়নি। আওয়ামী লীগের অনেক নেতার দাবি, এই মুহূর্তে ওবায়দুল কাদের সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। কেউ কেউ বলছেন, সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কেউ আবার বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছাড়ার সুযোগ পাননি ওবায়দুল কাদের। তিনি দেশেই আছেন। বর্তমানে সীমান্তবর্তী একটি জেলায় অবস্থান করছেন। সুযোগ পেলেই ভারতে পালিয়ে যাবেন। সব মিলিয়ে ওবায়দুল কাদেরের সবশেষ অবস্থান নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। নেতাকর্মী দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানার চেষ্টা করছেন। ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়ামসহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতারাও ওবায়দুল কাদেরের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে জানতে আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে। এছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হলেও কেউ কোনো সদুত্তর দেয়নি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি