কোরিয়ায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষ, আহত ৫৭
ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সেওংনাম শহরের বুন্দাং জেলায় একটি বাসের ধাক্কায় ৫৭ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে একাধিক যানবাহনকে ধাক্কা দেওয়ার পর বাসটি সড়কের মাঝের ডিভাইডারে গিয়ে আছড়ে পড়ে।
এতে ৯ জন গুরুতর আহত হন। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন।
রয়টার্স জানিয়েছে, সকাল ৭টা ৩৪ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাফিক সিগন্যালে অপেক্ষারত কয়েকটি যানবাহনসহ মোট ৩২টি যানবাহনে ধাক্কা দেয় বাসটি।
এর মধ্যে ছিল চারটি বাস, একটি ট্রাক ও ২৭টি গাড়ি।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ৮৮ জন উদ্ধারকর্মী ও ৩৩টি যানবাহন পাঠায় দমকল বাহিনী। আহতদের চিকিৎসায় সেখানে একটি জরুরি চিকিৎসাকেন্দ্রও স্থাপন করা হয়।
স্থানীয় সম্প্রচারকারী সংস্থা কেবিএস জানিয়েছে, দুর্ঘটনায় বাসচালক নিজেও আহত হয়েছেন।
তাকে গাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্য এক সম্প্রচার মাধ্যম এসবিএস জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত বাসটির ব্ল্যাক বক্সের ডেটা এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্ঘটনার আসল কারণ চিহ্নিত করার পরিকল্পনা করছে পুলিশ।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ৩ জনের মৃত্যু
রাশিয়ার হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
হাসিনার পাসপোর্ট ও এনআইডি বিষয়ে হাইকমিশনের দ্বারস্থ হতে বলল দিল্লি
সঙ্গীত একাডেমি