১০ নভেম্বর ২০২৬

ভারতে আইফোন যন্ত্রাংশের কারখানায় প্রাণ গেল ৩ শ্রমিকের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ পিএম
ভারতে আইফোন যন্ত্রাংশের কারখানায় প্রাণ গেল ৩ শ্রমিকের

বাংলাপ্রেস ডেস্ক:  দক্ষিণ ভারতের টাটা ইলেকট্রনিকসের একটি কারখানায় শ্বাসরোধে তিন চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানাটিতে অ্যাপলের আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়।

মঙ্গলবার এক সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, ভারতের তামিলনাড়ু রাজ্যের হোসুরে অবস্থিত কারখানাটিতে পানির ট্যাংক রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ওই শ্রমিকরা। এ সময় শ্বাসরোধে তাদের মৃত্যু হয়। পত্রিকা দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সোমবার এ ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে টাটা ইলেকট্রনিকসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তামিলনাড়ুর শিল্পমন্ত্রী ভিরুধাই মাগাল কীর্থনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘটনায় শোক প্রকাশ করেন।

তিনি বলেন, প্রতিটি শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তদন্তের ফল অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি