৯ মে ২০২৬

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ
বাংলাপ্রেস ডেস্ক: কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৫ মে) আসন্ন ঈদ-উল-আজহাকে ঘিরে কোরবানির পশুর হাট, কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন। আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যেই নগরের সব বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ছুটির মধ্যে ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী বছর থেকে হাসিল ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হবে। উপদেষ্টা বলেন, কোরবানির পশুর যেন ন্যায্য দাম দেওয়া হয়। রাস্তায় কোরবানির পশু ওঠানো বা নামানো যাবে না। হাটের ভেতরে গিয়ে পশু নামাতে হবে। পর্যাপ্ত আনসার সদস্য রাখতে হবে হাটের নিরাপত্তায়। এছাড়া, কোরবানির ছুটিতে নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দুই সিটি করপোরেশন এলাকায় এবার ২০টি গরুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। হাটগুলো নির্ধারিত স্থানেই বসবে। কোনোভাবেই সড়কের ওপর হাট বসানো যাবে না। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি