৫ মে ২০২৬

‘কোনো ষড়যন্ত্রই খুনি হাসিনাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারবে না’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
‘কোনো ষড়যন্ত্রই খুনি হাসিনাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারবে না’

বাংলাপ্রেস ডেস্ক:   গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ ইব্রাহিম রওনক আজ (রোববার) ডেমরা এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যার পর স্টাফ কোয়ার্টার এলাকায় দলের নেতাকর্মীদের নিয়ে তিনি গণসংযোগ করেন।

 

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে গণহত্যা চালিয়েছিল। জাতিসংঘের প্রতিবেদনে সেটাকে মানবাধিকার লঙ্ঘনের কথা বলেছে। সেখানে উল্লেখ করা হয় ১৪০০-এর বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়। 

তিনি বলেন, আগামীকাল সোমবার মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগের রায় হবে শেখ হাসিনাসহ তিন আসামির। জুলাই আন্দোলনে গণহত্যার নির্দেশদাতা ছিল খুনি হাসিনা। আমরা আশা করি আগামীকাল খুনি হাসিনাসহ অন্য আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। খুনি হাসিনার রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় পেট্রলবোমা ও ককটেল মেরে মানুষ পুড়িয়ে হত্যা করছে।  পলাতক লীগ ভারতের ‘র’ সেই রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

তিনি আরও বলেন, একটা কথা স্পষ্ট- কোনো ষড়যন্ত্রই খুনি হাসিনাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারবে না।  খুনি হাসিনাসহ অন্য আসামিদের ফাঁসি নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনের সময় ১৪শ মানুষ হত্যার দায়ে খুনি হাসিনার ১৪শ বার ফাঁসি হওয়া উচিত। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে জনগণ। আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দিবে না দেশের মানুষ। 

গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ ইব্রাহিম রওনক বলেন, এই এলাকার মানুষের সবচেয়ে বড় কষ্ট জলাবদ্ধতা, আমরা সেটা নিরসনে কাজ করব। আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া চাঁদাবাজি দখলদারি বন্ধ হয়নি, কেবল হাত বদল হয়েছে। জনগণের প্রতি আহবান আপনারা চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে ভোট দিবেন। আমরা এই এলাকার মানুষের শান্তি নিশ্চিতে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য রকিবুল ইসলাম জিসান,যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর হিরন, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মুনায়েম, গণঅধিকার পরিষদ কতদমলী থানার আহবায়ক বশির আহমেদ, ডেমরা থানার যুগ্ম সাধারণ যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি